বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নাগরিকদের যে ভ্রমণ সতর্কতা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে এই সতর্কতা জারি করে। এতে বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিক্ষোভ, সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই এসব রাজনৈতিক কর্মকাণ্ড সহিংস হয়ে উঠতে পারে।

এ কারণে নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, একই কারণে গতকালই ঢাকাসহ সারাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাসও।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys