শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশের ২ নারী এশিয়ার সেরা বিজ্ঞানীর তালিকায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: প্রতিবছরের মতো এবারও এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান বিষয়ক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট। এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি নারী বিজ্ঞানী।

তালিকায় স্থান পাওয়া দুই বাংলাদেশি নারী বিজ্ঞানী হলেন-বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক ও বিজ্ঞানী সেঁজুতি সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী।

২০১৬ সাল থেকে গবেষণায় অনবদ্য অবদান রাখা বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করে আসছে এশিয়ান সায়েন্টিস্ট।

সেঁজুতি সাহা বাংলাদেশের অন্যতম একজন নারী বিজ্ঞানী। চিকুনগুনিয়া ভাইরাসজনিত একটি রোগ, যে ভাইরাসের মাধ্যমে জ্বর হয়। শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস মস্তিষ্কে আক্রমণ করে। এই তথ্যের প্রমাণ ছিল না আগে। সেঁজুতি সাহার দলের সদস্যরা তা প্রমাণ করে রোগটির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী ২০২২ সালে ওডব্লিওএসডি-এলজাইভার ফাউন্ডেশন পুরস্কার পেয়েছিলেন। দেশের জলপথে প্লাস্টিক দূষণের ঝুঁকি নিয়ে কাজ করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys