1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বাংলাদেশির লাশ ফেরত দেয়নি বিএসএফ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: সিমান্তে গুলি করে হত্যা করা ৩ জনের মধ্যে যে ২ জনের মরদেহ এখনও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে গুলি করে ৩ জনকে হত্যার প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়, সন্দ্বীপ ও কামালের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশকে দেয়া হয়েছে। তারা অন্যান্য আইনানুগ কার্যক্রম শেষে বিএসএফকে মরদেহ দিলে, তারা তা বিজিবিকে হস্তান্তর করবে।

তবে, তা আজই ফেরত দেয়া হবে নাকি আরও দেরি হবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিএসএফ।

এর আগে বৃহস্পতিবার ভোরে নওগাঁ সীমান্তে ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। নিহতরা হলেন- পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রণজিৎ কুমার (২৫), দীঘিপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজুল ইসলাম (৩৫) এবং কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে বেশ কয়েক যুবক ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করেন। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভোরে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের ক্যাদারিপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিতে ৩ বাংলাদেশি যুবক নিহত হন। গরু ব্যবসায়ী মফিজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে তার লাশ পড়েছিল। আর গরু ব্যবসায়ী রণজিৎ কুমার ও কামাল হোসেনের লাশ ভারতের ৮০০ গজ অভ্যন্তরে পড়েছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys