বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেবে দাতা সংস্থা বিশ্বব্যাংক। রোববার (০৭ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের সদর দফতর এ ঋণ অনুদান দিয়েছে। এই ঋণ সরকারি কেনাকাটায় ই-জিপির ব্যবহার প্রসারিত করতে সহযোগিতা করবে। ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘করোনা মহামারির সময় পুরো দেশের উন্নয়ন কাজ চলমান রাখতে ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঋণ সহায়তা ই-জিপির শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। সরকারি কেনাকাটায় বাংলাদেশে পদ্ধতিগত উন্নয়ন হয়েছে। একইসঙ্গে ই-জিপির উন্নয়নের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখবে ও যথাসময়ে সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করবে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys