1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

‘বহুদিন ভালোবাসাহীন’: শাওন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: শনিবার ছিল হুমায়ূন আহমেদের জন্মদিন। এ দিনটি ঘিরে মেহের আফরোজ শাওনের ব্যস্ততা ছিল অনেক দিন। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত এক্সিমব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, তারপর দখিন হাওয়ায়। রাতে কেক কেটে হুমায়ূনের জন্মদিন পালনের সূচনা।

পরদিন প্রত্যুষে গাজীপুরের উদ্দেশে রওনা দেন। নুহাশপল্লীতে প্রিয় মানুষের কবর জিয়ারত করেন। এদিন গাজীপুরের পিরুজালী এলাকায় নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন। মোমবাতি প্রজ্বালন, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করছেন তাঁর পরিবার, স্বজন, নুহাশপল্লীর কর্মী ও ভক্তরা।

সারা দিনের শেষে রাতের দিকে শাওন একটু সময় পেয়ে সোশ্যাল মিডিয়ায় হুমায়ূনকে নিয়ে আবেগস্পর্শী পোস্ট দেন। মহাদেব সাহার একটি কবিতা লিখলেন, তারপর দুজনের ছবিসহ পোস্ট করলেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।

বহুদিন ভালোবাসাহীন
বহুদিন উথাল পাথাল
বহুদিন কারো হাত পড়েনি কপালে
বহুদিন দু’চোখের অশ্রু কেউ মোছায়নি আর
বহুদিন দূর দ্বীপে
বহুদিন একা নির্বাসনে…

এই যে লোক… শুভ জন্মদিন…

মহাদেব সাহার এই কবিতায় যেন নিজের কথা বলেছেন শাওন। কবিতার আবেগ, হাহাকার, একাকিত্ব এ যেন শাওন নিজের অন্তরালে থাকা অনুভূতিকেই প্রকাশ করলেন।

লেখকের স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে জানিয়ে গণমাধ্যমকে স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, নতুন প্রজন্ম মহামারিকালে হুমায়ূন আহমেদের লেখা পাঠ করছে। তাঁর লেখার ভেতরকার রস, বোধ ও মানবিকতার সঙ্গে পরিচিত হচ্ছে, এটা বিস্ময়কর।

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে তিনি মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys