সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

ফ্রান্সে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ল্যাব থেকে পাওয়া করোনাভাইরাসের মাইক্রোস্কোপিক ছবি এটি। ছবি: ব্লুমবার্গ
করোনাভাইরাসে এবার ফ্রান্সে এক চীনা পর্যটক মারা গেলেন। এশিয়ার বাইরে ইউরোপে এই রোগে এটিই প্রথম মৃত্যু। শনিবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়।

ফরাসী স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন জানান, করোনাভাইরাসে আক্রান্ত মারা যাওয়া রোগী নারী ছিলেন। বয়স ৮০ বছর। চীনের হুবেই প্রদেশ থেকে গত ১৬ জানুয়ারি তিনি ফ্রান্সে গিয়েছিলেন। এরপর তাকে ২৫ জানুয়ারি প্যারিসের একটি হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়।

ফরাসী স্বাস্থ্যমন্ত্রী বলেন, মারা যাওয়া নারীর মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ফ্রান্সে করোনাভাইরাসে ১১ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছিলো। অফিসিয়ালি করোনাভাইরাসকে কোভিড-১৯ বলা হয়।

করোনাভাইরাসে চীনের বাইরে এ নিয়ে ৪টি মৃত্যুর খবর পাওয়া গেলো। এর আগে হংকং, ফিলিপাইন এবং জাপানে তিনজন মারা যান।

চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। বেশিরভাগ মৃত্যুই হুবেই প্রদেশের, যেখানে এটি প্রথম প্রকাশ পেয়েছিল।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys