বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

ফ্রান্সে ঈদুল আজহার নির্দেশনা ও সময়সূচী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে ৩১ শে জুলাই। এবার অন্যবারের তুলনায় একদম আলাদাভাবে পবিত্র ঈদুল আজহা পালিত হতে যাচ্ছে। মহামারি করোনার জন্য সুরক্ষা মেনে নামাজ হবে এমনটাই বলেছেন বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার।

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন, সকলকে জায়নামাজ ও মাস্ক আনতে হবে। এবং বাসা থেকে ওযু করে আসার জন্য অনুরোধ করেছেন।

ঈদুল আজহা জামায়াতের সময়সূচী:
সকাল ৭ টা থেকে ঈদুল আজহা জামায়াত শুরু হবে। সকাল ৭ টায় প্রথম জামায়াত ২য় টি ৭টা ৪৫ মিনিটে। ৩য় জামায়াত ৮টা ৩০মিনিটে ৪র্থ জামায়াত ৯ টা ১৫ মিনিটে এবং ৫ম জামায়াত ১০ টায়। ধাপে ধাপে মোট ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইউরোপের সবকটি দেশেই যথারীতি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ফ্রান্সের প্যারিসের বাঙ্গালী অধ্যুষিত অভারভিলা, মেট্রো হোস, এস্তা জামে মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া প্যারিসে অদূরে তুলুজ, লীলসহ বড় শহরগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys