1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ফাইজারের টিকা নেয়ার এক সপ্তাহ পর করোনা পজিটিভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ফাইজারের টিকা নেয়ার এক সপ্তাহেরও বেশি সময় পরে ক্যালিফোর্নিয়ায় এক নার্সের শরীরে করোনা পরীক্ষা পজিটিভ এসেছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞারা বলছেন, মানব শরীরে সুরক্ষা তৈরিতে এর আরও সময় প্রয়োজন। এবিসি নিউজের উদ্ধৃতি দিয়ে বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৪৫ বছর বয়সী ম্যাথিউ ডব্লিউ নামে ওই নার্স দুটি স্থানীয় হাসপাতালে কাজ করেন। ১৮ ডিসেম্বর ফাইজারের টিকা গ্রহণের কথা তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন। এবিসি নিউজকে তিনি জানিয়েছেন, টিকা দেয়ার পরে তার বাহুতে একদিন ব্যাথা অনুভূত হয়েছে। তবে তিনি অন্যকোনো পার্শ্বপ্রতিক্রিয়ায় পড়েননি।

বড়দিনের আগের দিন কোভিড-১৯ ইউনিটে কাজ করার পর তিনি অসুস্থতা অনুভব করেন। তিনি ঠাণ্ডা, পেশী ব্যাথা ও ক্লান্তি নিয়ে নেমে আসেন। তিনি হাসপাতালের করোনা পরীক্ষা করান। তাতে করোনা পজিটিভ ধরা পড়ে।

সান দিয়েগোর পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের সংক্রামক বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান রেমারস এবিসি নিউজকে বলেন, এটি অপ্রত্যাশিত ছিল না। ভ্যাকসিনগুলোর ক্লিনিক্যাল ট্রায়াল থেকে আমরা জানি শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকাগুলো ১০ থেকে ১৪ দিন সময় নেয়।

তিনি বলেন, আমাদের মনে হয় প্রথম ডোজ আপনাকে ৫০ শতাংশের মতো সুরক্ষা দেয় এবং আপনার প্রয়োজন দ্বিতীয় ডোজ, যা আপনাকে ৯৫ শতাংশ পর্যন্ত দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys