1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ‘ব্যক্তিগত আক্রমণের’ তীব্র নিন্দা ভারতের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিরুদ্ধে বিতর্কিত অবস্থান নেয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ব্যক্তিগত আক্রমণের জোরালো নিন্দা জানিয়েছে ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া-ভাষায় দেয়া এক বিবৃতিতে বলেছে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ব্যক্তিগত আক্রমণ আন্তর্জাতিক রীতিনীতির মৌলিক মানদণ্ডের লঙ্ঘন।

পাশিপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে মহানবী (সা.)-কে বিদ্রূপ করে আঁকা কার্টুন শ্রেণিকক্ষে প্রদর্শনকারী অভিযুক্ত ফরাসি শিক্ষককে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটি দাবি করা করেছে, যে কোনো কারণে কিংবা পরিস্থিতিতে সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেয়ার সুযোগ নেই।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ম্যাক্রোকে অগ্রহণযোগ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণের আমরা জোরালো নিন্দা জানাচ্ছি। এটা আন্তর্জাতিক রীতিনীতির মৌলিক মানদণ্ডের লঙ্ঘন। বিবৃতিতে আরো বলা হয়, আমরা ওই ফরাসি শিক্ষককে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার নিন্দা জানাচ্ছি। তার পরিবার ও ফরাসি জনগণের প্রতি শোক জানাচ্ছি।

বিবৃতির পরে ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনিন কৃতজ্ঞতা প্রকাশ করে এক টুইটবার্তায় বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে দুই দেশ পরস্পরের ওপর নির্ভরশীল। ধন্যবাদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি মাসের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, বিশ্বজুড়ে ইসলাম সংকটে আছে। ফরাসি মুসলমানদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ তোলেন তিনি। এছাড়া বিতর্কিত সেই শিক্ষককে হত্যার ঘটনার পর ম্যাক্রোঁ ইসলাম বিদ্বেষকে আরো উসকে দেন। এতে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তুরস্ক, পাকিস্তানি ও বাংলাদেশসহ সারাবিশ্বে ফরাসি পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে।

কিন্তু এসব কিছুর বিপরীতে গিয়ে ভারতে প্রকাশ্যে ফরাসি প্রেসিডেন্টের প্রতি সমর্থন দিলো। এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys