রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অ্যাঞ্জেলিনা জোলি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখানোর পাশাপাশি নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের প্রশংসা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।
পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

চিঠিতে অ্যাঞ্জেলিনা জোলি উল্লেখ করেছেন, টেকসই উপায়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে সহায়ক পরিবেশ তৈরি জরুরি। এ জন্য মিয়ানমারের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাবে।

অ্যাঞ্জেলিনা জোলি গত বছরের ফেব্রুয়ারিতে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। বাসস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys