সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

প‍্যারিসে ঢাকা ক্লাব’র কমিটি ঘোষণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সভাপতি রানা,সি.সহ সভাপতি চঞ্চল, সম্পাদক কামাল

তরুণদের সমন্বয়ে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যায় সহযোগিতার প্রত্যয় জানিয়ে ঢাকা ক্লাব গঠিত হয়েছে ।

গত ১৪ই এপ্রিল (রোববার) রাজধানী প্যারিসের স্থানীয় একটি পার্কে কমিটি গঠন উপলক্ষ্যে এক গ্রিল পার্টির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিশেষ করে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দিনটিতে বাঙালি সংস্কৃতির ধারক পহেলা বৈশাখ হওয়ায় অনুষ্ঠান জুড়েই ছিল আলাদা একটি উৎসব ভাব । এ সময় উপস্থিত সবাই দেশীয় আমেজে আড্ডায় ফেলে আসা দেশের বৈশাখ উৎসবের স্মৃতি রোমন্থন করেন।

নবগঠিত কার্যকরী কমিটি (আংশিক) র সদস্যরা হলেন যথাক্রমে : সভাপতি রানা রহমান, সিনিয়র সহ সভাপতি শেখ চঞ্চল, ও মাহমুদ রেজা আসাদ ,
সাধারণ সম্পাদক মোঃ কামাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজজামান টিপু , ও রেজাউল রহমান বিপুল, সাংগঠনিক সম্পাদক মমীন আলী মোড়ল ও হোসেন বেপারী সুজন , প্রচার সম্পাদক মরুফ ফয়সাল, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন শামীম শেখ ,

কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম ও বাদশা মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক আরিফ রহমান।

উল্লেখ্য, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে নবগঠিত কমিটির সদস্যরা জানিয়েছেন, ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অভিবাসন সংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন দাবি দাওয়া আদায়ে এই সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys