1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

প্যারিসের স্থায়ী শহীদ মিনারে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের শ্রদ্ধা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

আমাদেরকথা ডেস্ক: ইতিহাস – ঐতিহ্যে সমৃদ্ধশালী দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে নবনির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারে জাতীয় প্রেসক্লাব ও ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের নিয়ে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

 

২১অক্টোবর রবিবার বিকাল ৪ টায় সময় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নেন অ্যাসোসিয়েশন সিকানু বাঙালি’র প্রধান উপদেষ্টা ও আয়েবার মহাসচিব, প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম,এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শারফুল আলম, এন টিভির সিনিয়র রিপোর্টার হাসানুল শাওন, বাশসাসের সভাপতি, চ্যানেল আইয়ের বিশেষ সংবাদদাতা রাজু আলীম।

 

ফ্রান্সে কর্মরত সাংবাদিক এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু,এম আই বি টেলিভিশনের সিইও ফয়সাল আহমদ দ্বীপ, এস টিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ,বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ, ফটো সাংবাদিক ফরিদ আহমদ।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ধর্মীয় বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য আলী হোসেন, একুশে উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন,নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি আলী আজম খান, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ওবায়দুল্লাহ রিয়াদ,আওয়ামী লীগ নেতা মাসুদ হায়দার, নাসির আহমেদ, কামাল পাশা, আব্দুল ওয়াদুদ, এস এ ওয়ার্ল্ড এর চেয়ারম্যান চেয়ারম্যান সাব্বির আহমদসহ শত প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্যারিসে শহীদ মিনার উদ্বোধনের পর বাংলাদেশ থেকে আগত প্রথম মিডিয়া ব্যক্তিত্ব যার নেতৃত্বে প্রথম শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।

গত ৮ অক্টোবর ২০২৩, রবিবার সকাল ১১ টায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপির প্রেরিত বাণী পাঠ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট ডেনিস প্যারিসের মেয়র মাতিউ হানোতা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys