শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পাকিস্তানের স্পিকার ও তার ছেলে-মেয়েরা করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১ মে, ২০২০

নিউজ ডেস্ক: পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। এবার করোনায় আক্রান্ত হয়েছে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার এবং তার ছেলে ও মেয়ে। বৃহস্পতিবার আসাদ কায়সারের দেহে কোভিড-১৯ শনাক্ত করার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

আসাদ কায়সার টুইট বার্তায় জানান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর। ওই বার্তায় তিনি জানান, টেস্ট পজিটিভ আসার পরেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

সম্প্রতি আসাদ আল কায়সারের বোন এবং শ্যালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানা যায়, এর আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজ্যপাল ইমরান ইসমাঈল করোনায় আক্রান্ত হন। বৃহস্পতিবার পর্যন্ত পাকিস্তানে করোনা সংক্রমণে মারা গেছেন ৩৬১ জন। এর মধ্যে গত ১২ ঘণ্টায় মৃত্যু হয় ১৮ জনের। পাকিস্তানে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭৩ জন।

করোনাভাইরাস এরইমধ্যে বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণহানি ২ লাখ ৩৪ হাজার অতিক্রম করেছে। আর আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮ হাজারের বেশি। দ্যা টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys