সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে যাওয়ার নির্দেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এদিন পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

এ বছর ১ হাজার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১২ হাজার ৯৯০ জন। বাকি পরীক্ষার্থীদের মধ্যে অনিয়মিত ৩০ হাজার ৯৬৫ জন এবং মানোন্নয়ন দিতে ১৩৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী জানান, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে। কেন্দ্র সচিবরা পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না। তবে জরুরি কথা বলার জন্য সাধারণ একটি মোবাইল ব্যবহার করা যাবে। কেন্দ্র সচিব ছাড়া কোনো পর্যবেক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys