শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

নিউজ ডেস্ক: পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজারের বেশি গাড়ি পারাপার হয়েছে। এখন পর্যন্ত টোল আদায় হয়েছে ২ কোটি টাকার বেশি।সোমবার (২৭ জুন) সকালে পদ্মা সেতু প্রকল্পের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (২৬ জুন) ভোর থেকে সোমবার (২৭ জুন) ভোর পর্যন্ত সেতু দিয়ে মোট গাড়ি পারাপার হয়েছে ৫১ হাজার ৩১৬টি এবং একই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩শ’ টাকা।

গত ২৪ ঘণ্টায় মাওয়া-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯শ’ টাকা।

একই সময়ে জাজিরা-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি গাড়ি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪শ’ টাকা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys