1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নিত্যপণ্যের দোকান খোলার সময় বাড়ানো হলো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। আগে যা প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলো সেটা এখন বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন।

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। এছাড়াও মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো। তবে কেউ ফুটপাতে কোনো ধরণের ইফতারির পসরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না। প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না।

অন্যদিকে সুপার শপসমূহ আগের মতোই প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys