1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নিউমার্কেটের অধিকাংশ ব্যবসায়ী ও অল্পবয়সী স্টাফরা অভদ্র অশালীন: গোলাম রাব্বানী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: ঢাকার নিউমার্কেট, চন্দ্রিমা, গাউছিয়া এলাকার অধিকাংশ ব্যবসায়ী ও তাদের অল্পবয়সী স্টাফরা অভদ্র অশালীন, বাজে ব্যবহার করেন ক্রেতাদের সাথে। ১০০ টাকার জিনিস ১০০০ টাকা বলে আপনাকে দাম বলিয়ে ছাড়বে, পণ্য না নিলে মেয়েদের ইভটিজিং, ছেলেদের অপমানজনক কথা বলে উত্যক্ত করবে, কেনার জন্য বিভিন্নভাবে ব্লাকমেইল করে। দোকানদার ও মালিক সমিতির কিছু সংঘবদ্ধ মাস্তান টাইপের লোকের মাধ্যমে এসব করে বেড়ায়। বিগত একযুগে এই সংক্রান্ত অসংখ্য অভিযোগ নিয়ে বিচার সালিশ মীমাংসা করতে হয়েছে!

আর আইনশৃংখলা বাহিনীর সদস্য ও বড় নেতারা তাদের এসব অন্যায় আচরণ প্রশ্রয় দেয়ার ক্ষেত্রে বেশ উদারপন্থা অবলম্বন করেন।

এদের বাধ্যতামূলক কাউন্সেলিং করিয়ে আচার-ব্যবহার, শালীনতা-ভদ্রতা, ভোক্তা অধিকার প্রভৃতি বিষয় শেখানো এবং মানতে বাধ্য করা অত্যন্ত জরুরি, অন্যথায় ব্যবসায়িক লাইসেন্স বাতিল সহ কঠোর আইনানুগ ব্যবস্থা! ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় এই উদ্যোগটা নিলে খুব ভালো হয়। আর এর একটা বিহিত হওয়ার আগ পর্যন্ত এবারের ঈদে নিউমার্কেট বন্ধ থাকুক।

গতরাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া চরম অন্যায়ের সুষ্ঠু বিচার কামনা করছি।

আর নিউমার্কেট থানা যুবদলের আহবায়ক মোঃ আমীর হোসেন গত রাতে রেফারির ভূমিকা পালন করার মতো এতটা পাওয়ারফুল?

লেখাটি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ফেসবুক থেকে সংগৃহীত।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys