শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

নায়কদের সঙ্গে রাত কাটালেই সিনেমা পাওয়া যায়: মল্লিকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এক সময় নায়িকায় তালিকায় হট লিস্টে থাকলেও ধীরে ধীরে হারিয়ে যান। তবে বেশ কিছুদিন ধরে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এই নায়িকা।

রজত কাপুরের ‘আরকে/আরকে’ সিনেমায় অভিনয় করেছেন মল্লিকা। বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত তিনি। এর ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে বলিউডের স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক উসকে দিলেন এই অভিনেত্রী।

বলিউড সিনেমায় অনেকদিন থেকেই অনিয়মিত মল্লিকা। সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি সমঝোতা করিনি বলেই কাজ পাই না। আসলে, বলিউডের এক নম্বর নায়কদের সঙ্গে রাত কাটালেই পর পর সিনেমা পাওয়া যায়। এটাই বলিউডের নিয়ম।’

বলিউড তারকাদের পার্টিতে তাকে দেখা যায় না। অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতেও হাজির থাকেন না— জানতে চাইলে মল্লিকার জবাব, ‘বলিউডে যে কোনো একটা দলে থাকতেই হবে। আর সেই দলে থাকার জন্য অনেক কিছুতেই অংশ নিতে হয়। সেগুলো আমি করিনি। তাই আজ বলিউড থেকে দূরে সরে গেছি।’

‘আরকে/আরকে’ সিনেমাটিতে মল্লিকা শেরাওয়াত ছাড়াও অভিনয় করছেন— রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা। গত ২২ জুলাই সিনেমাটি মুক্তি পেয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys