বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

নানাবাড়ি বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৫ বছরের এক কিশোরী।

এ ঘটনায় শনিবার (১৯ মার্চ) সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত আলমগীর ও তার সহযোগী রকিকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, শবে বরাত উপলক্ষে মেয়েটি তার নানাবাড়িতে বেড়াতে যায়। মোবাইল ঠিক করতে রাতে চিড়াইপাড়া এলাকার শুক্কুর আলী বাড়িতে যায় সে। এ সময় শুক্কুর আলীর ছেলে আলমগীর ও একই এলাকার মৃত শাহাজদ্দিন মিয়ার ছেলে রকি মেয়েটিকে ধর্ষণ করেন।

বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys