1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নরসিংদীর সামাজিক সংগঠন ‘উদ্দীপ্ত তারুণ্যের’ ইফতার বিতরণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ড চত্বর। তার চারপাশে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে ইফতার সামগ্রী। পথচারি, ভ্যানচালক, দুস্থ ও অসহায় মানুষজন নিজের মতো করে নিয়ে গেছেন এসব ইফতার সামগ্রীর। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে পথচারী, অসহায় ও দুস্থ মানুষদের সহায়তার জন্য খোলা, উন্মুক্ত স্থানে ইফতার সামগ্রী সাজিয়ে রাখার উদ্যোগ নেয় একদল তরুণ।

এসব তরুণদের সাথে কথা বলে জানা যায়, “উদ্দীপ্ত তারুন্যে” নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থদের জন্য কাজ করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় পথচারী ও দুস্থদের কথা চিন্তা করে শনিবার বিকেলে পলাশ বাসস্ট্যান্ড গোল চত্বরে এসব ইফতার সামগ্রী সাজিয়ে রাখে তারা। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যেমন, রিকশাওয়ালা, ভ্যানচালক যাদের বেশিরভাগ সময় রাস্তায় কাটে তারা এখান থেকে ইফতার সংগ্রহ করেন। এছাড়াও পলাশের ৮টি মাদ্রাসাসহ সবমিলিয়ে ৪০০ জন রোজাদারকে ইফতার করায় তারা।

উদ্যোক্তাদের একজন ফারদিন হাসান দীপ্ত বলেন, অনেকেই আছেন ইফতার কিনতে পারেন না। আবার অনেকের সন্ধ্যা হয় রাস্তাতেই। তাদের কথা বিবেচনায় আমাদের এই আয়োজন।

উদ্দীপ্ত তারুণ্য সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম শান্ত বলেন, করোনার এই সময়ে অনেকেই অর্থ সংকটসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিশেষ করে যারা রিকশা, অটো বা ভ্যান চালক আছেন তাদের আয় কমে এসেছে অর্ধেকে। তাদের কথা বিবেচনায় আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি একবেলা তাদের পাশে থাকতে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys