1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

নতুন বছরে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২০ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকছে নতুন বছরে। কখন পরীক্ষা নিতে হবে এবং ফল প্রকাশ করতে হবে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে সূচিতে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মোকসেদ আলী স্বাক্ষরিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। তালিকাটি মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।

এতে দেখা গেছে, বড় ছুটি হিসেবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল থেকে ৩০ মে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ যাপনে ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটি রয়েছে। এছাড়া বড় ছুটি হিসেবে শীতকালীন অবকাশ যাপনে ১৫ থেকে ২৯ ডিসেম্বর ছুটি অনুমোদন করা হয়েছে।

শিক্ষাপঞ্জিতে দেখা গেছে, ২০২০ সালের ১৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত স্কুলগুলোতে অর্ধবাষিকী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ জুলাই অর্ধবার্ষিকী পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে। আর ৩ থেকে ১৭ অক্টোবর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর সব টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে।

অন্যদিকে ২০২০ সালের ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys