1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ধর্ষণ অভিযোগে এসআই গ্রেফতার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর মডেল থানার এসআই আব্দুর রকিব খান বাপ্পিকে ধর্ষণ মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে। ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর অভিযোগ, বাপ্পি গত আড়াই বছর আগে এসআই হিসেবে পুলিশে যোগ দেয়। তাদের মধ্যে গত ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। এরমধ্যে বাপ্পি একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেছে। কিন্তু সম্প্রতি বিয়ে না করার জন্য টালবাহানা করছিল সে।

বৃহস্পতিবার সকালে ওই তরুণীকে আগারগাঁও এলাকার একটি বাসায় ডেকে নেয় বাপ্পি। পরে তাকে ধর্ষণ করে। সেখান থেকে তরুণী শেরে বাংলা নগর থানায় গিয়ে রাতে মামলাটি দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে বাপ্পিকে আটক করে পুলিশ।

শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুনসি বলেন, মামলা নথিভুক্ত হবার পর ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys