রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ধর্ষণে ব্যর্থ হয়ে সন্তানদের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলা উপজেলায় স্বামীর অনুপস্থিতির সুযোগে স্থানীয় এক নারীকে (৩২) ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ছেলে মেয়েদের সামনে শাড়ি ব্লাউজ ছিঁড়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

গত ১ জানুয়ারি চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে। আদালতের নির্দেশে শনিবার পুলিশ ঘটনাস্থলে যায় তদন্তে যায়। তবে এ ঘটনায় জড়িতদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় গত ৫ জানুয়ারি ওই নারী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ একটি পিটিশন মামলা দায়ের করেন। বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে সাত দ মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, গত ১ জানুয়ারি স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় জিয়া ওরফে জিহাদ, ফারুক, এনায়েত, ভুট্টু মাঝি ও ফারুক বাহিনী ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা শাড়ি ব্লাউজ ছিঁড়ে নির্যাতন চালায়। এ সময় তিনিসহ ছেলে মেয়েদের আত্মচিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্বামী এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে দুইদিন চিকিৎসা নিয়ে আদালতে মামলা দায়ের করেন ওই নারী।

মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, এ ঘটনায় গত ৪ জানুয়ারি তিনি থানায় মামলা দিতে গেলেও পুলিশ মামলাটি নেয়নি।

এ ব্যাপারে হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক জানান, আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর গতকাল শনিবার তিনি নিজে ঘটনাস্থলে যান। আগামী দুই তিন দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। আসামিদেরকে ধরার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys