1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দাম কমলো স্বর্ণের ভরিতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে কমলো ১৯৮৩ টাকা। আর ২২ ক্যারেটের ভরি বুধবার (১৩ জানুয়ারি) থেকে বিক্রি হবে ৭২ হাজার ৬৬৭ টাকায়।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল চলতি বছরের ৬ জানুয়ারি।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৭৪ হাজার ৬৫০ টাকা। ভরিতে দাম কমেছে ১ হাজার ৯৮৩ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৫১৭ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৭১ হাজার ৫শ টাকা। দাম কমেছে ১ হাজার ৯৮৩ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬০ হাজার ৭৬৯ টাকা। বর্তমান দাম রয়েছে ৬২ হাজার ৭৫২ টাকা। ভরিতে কমেছে ১ হাজার ৯৮৩ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকা। মঙ্গলবার পর্যন্ত সনাতন হিসাবে প্রতি ভরির দাম রয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা। দাম কমেছে ১ হাজার ৯৮৩ টাকা।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys