মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের আদেশ ২৭ ফেব্রুয়ারি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণের বিষয় আদালত আদেশ দেবেন ২৭ ফেব্রুয়ারি।
বুধবার মামলার গ্রহণের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। তবে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল নথি পর্যালোচনা করে ২৭ ফেব্রুয়ারি আদেশ দেবেন বলে দিন ধার্য করেন।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালতে মামলাটির আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

এ মামলার অপর আসামিরা হলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনে আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল হালিম ও রফিকুল ইসলাম।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছরের ৬ ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে রাজধানীর মিরপুরে বাদীকে আসামিরা আটক করে। এর পর আসামিরা বাদীকে শর্ত দিয়ে বলে যে— ‘আমাদের মা খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে যতগুলো মামলা করেছিস, আগামী সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করে নিবি। তা না হলে আবারও তোকে ও তোর প্রধানমন্ত্রীকে ২১ আগস্টের মতো গ্রেনেড মেরে খুন করব।’

মামলার বাদী এবি সিদ্দিকী এর প্রতিবাদে তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। এজাহারে আরও বলা হয়, ‘মামলা করার কারণে পরে জামায়াত-শিবির ও বিএনপির গুণ্ডাবাহিনী বাদীকে খুন করার জন্য খুঁজতে থাকে। ফলে বাদী বর্তমানে চিন্তিত ও আতঙ্কিত।

এবি সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys