1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ঢাকার সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন দেয়া ৭টি জেলা ছাড়াও ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এদিকে চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে করোনা সংক্রমণরোধে চাঁদপুর জেলার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ লকডাউনের কারনে বিআইডাব্লিটিএ’ বন্ধ করে দেয় চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ।

চাঁদপুর বিআইডাব্লিটিএ’র বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানায়, ঢাকা-চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে চাঁদপুর থেকে হাটুরিয়া, ডামুড্ডা ও নড়িয়াতে লঞ্চ চলাচল করবে। চাঁদপুর থেকে এ রুটে ২টি লঞ্চ চলাচল করবে। বন্ধ থাকবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সাথে চাঁদপুর হয়ে ঢাকা চলাচলকারী লঞ্চগুলো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys