মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

ডেঙ্গুতে এবার প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এই রোগটি এবার কেড়ে নিয়েছে সাদিয়া রাইসা নামে এক মেডিকেল ছাত্রীর প্রাণ। আজ সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাদিয়া রাইসা আনোয়ার খান মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চলতি বছরের ১৯শে মার্চ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তানজিমের সঙ্গে বিয়ে হয়েছিল সাদিয়া রাইসার।

রাইসার স্বামী তানজিম জানান, গত ১৮ই জুলাই ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে রাইসার ডেঙ্গু টেস্ট করানো হয়। এতে রেজাল্ট পজিটিভ আসে। প্লাটিলেট কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতালে রাইসাকে ভর্তি করা হয়। ওই রাতেই তাকে প্লাজমা দেয়া হয়। পরদিন তার প্লাটিলেট কাউন্টে ৩০০০ আসে। পরে চিকিৎসকরা প্লাজমা না দিয়ে সরাসরি ওষুধ দেন। ২১শে জুলাই তার প্লাটিলেট কাউন্টের রেজাল্ট ২১০০০ আসে।

ওই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাইসার অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন স্বামী তানজিম। কিন্তু আজ সকালে না ফেরার দেশে চলে যান রাইসা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys