সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

‘ডাক্তার বলেছিলেন, আমি আর মাত্র দুই সপ্তাহ বাঁচব’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২

নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ বসু ২০০৪ সালে ক্যানসারে আক্রান্ত হন। পরিবারের বাইরে এ ‘বাঙালি বাবু’কে নিয়ে চিন্তা ছড়িয়ে পড়ে বলিউড ইন্ডাস্ট্রিতেও। তবে ক্যানসার জয় করে তিনি ঠিকই ফিরেছেন স্বাভাবিক জীবনে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সম্প্রতি ‘আনফিল্টার্ড বাই সমদীশ’ নামক অনুষ্ঠানে হাজির হন অনুরাগ বসু। সেখানে তিনি তার ক্যানসার জয়ের কথা তুলে ধরেন।

অনুরাগ বসু বলেন, ‘ডাক্তার বলেছিলেন, ক্যানসার এতটাই ছড়িয়ে গিয়েছে, আর কিচ্ছু করার নেই। আমি আর মাত্র দুই সপ্তাহ বাঁচব। আমার স্ত্রী তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। বুঝেই উঠতে পারছিলাম না কী করব। ওকে কিচ্ছু বলতে পারিনি। ক্রমশ খারাপ হতে থাকা শরীর নিয়েও কাজ করে যাচ্ছিলাম।’

অনুরাগ জানান, তাকে অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্তের উদ্যোগে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এক নতুন ওষুধ, আরও আধুনিক চিকিৎসায় একটু একটু করে সাড়া দিতে থাকেন তিনি।

এদিকে, কেমোথেরাপি চলাকালে শুটিং সেটে ফেরেন অনুরাগ বসু। তিনি বলেন, ‘একদিন সন্ধ্যায় প্রযোজক মুকেশ ভাট আমাকে শুটিং বন্ধ করতে বলেন। তার কাছ থেকে সাধারণত আপনি এটি বলতে শুনবেন না। এটি অসম্ভব। আমার বাবা-মাকে যখন হাসপাতালে দেখলাম, তখন বুঝলাম কোনো একটি সমস্যা ছিল।’

অনুরাগ বলেন, ‘মহেশ ভাট স্যার আমার সঙ্গে দেখা করতে আসেন। তিনি আমার কপালে হাত রাখেন। তিনি কাঁপছিলেন।অন্য সময় তিনি অত্যন্ত শান্ত মানুষ। অনুপম খেরও আমাকে দেখতে আসেন। তাদের দুজনকে দেভে আমার অনুধাবন হয় যে, কিছু একটি ঠিক নেই।’

গুণী এ পরিচালক বলেন, ‘আমার অভ্যন্তরীণ অঙ্গে রক্তক্ষরণ হচ্ছিল। অনেকেই আমাকে রক্তদানের জন্য এগিয়ে আসেন।’

অনুরাগ বসু ‘গ্যাংস্টার’, ‘মার্ডার’, ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘জাগ্গা জাসুস’, ‘বরফি’র মতো জনপ্রিয় ও নন্দিত সব চলচ্চিত্র নির্মাণ করেছেন। ওটিটি প্ল্যাটফর্মের জন্য তিনি বানিয়েছেন ‘লুডো’ নামক ছবি, যা অনেক প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys