মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে আভিযোগ করেছেন দেশটির মডেল অ্যামি ডরিস। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলে তিনি।

তিনি বলেন, ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর প্রেমিক জেসন বিনের সুবাদে ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা হয়। ট্রাম্পের আমন্ত্রণে ভিআইপি বক্সে ইউএস ওপেনের ম্যাচ দেখতে গিয়েছিলেন দুজন। ম্যাচ চলাকালীন ভিআইপি বক্সের বাথরুমের বাইরে ট্রাম্প তাঁকে যৌন হয়রানি করেছিলেন।

এ সময় ট্রাম্প তাঁর হাত চেপে ধরে জোর করে চুমু খেয়েছিলেন। হাত চেপে ধরায় নড়তে পারছিলেন না বলেও জানন তিনি।

ডরিস বলেন, তিনি জোর করে আমাকে চুমু খাচ্ছিলেন এবং আমি তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি জানি না, এ ধরনের পরিস্থিতির জন্য কী শব্দ ব্যবহার করা হয় । কিন্তু আমি কামড় দিয়ে তাঁকে থামানোর চেষ্টা করেছি। আমার ধারণা, সে-ও ব্যথা পেয়েছিল। এত দিন আমি মানসিক যন্ত্রণায় ভুগেছি।

তিনি জানান, আমার এখন মনে হচ্ছে, মেয়েদের বয়স ১৩ হতে যাচ্ছে এবং তাদের জানানো দরকার, কাউকে কখনো জোর করে কিছু করতে দেওয়াটা ঠিক নয়। আমি চাই তাদের কাছে আদর্শ হতে। আমি চাই তারা জানুক, আমি চুপ থাকিনি; অন্যায় করেছে, এমন একজনের বিরুদ্ধে আমি মুখ খুলেছি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys