1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

চার মেগা প্রকল্পের উদ্বোধন আগামী বছরের জুনে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারের চার মেগা প্রকল্প আগামী বছরের (২০২২) জুন মাসের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দীর্ঘ প্রায় ১২ বছর ক্ষমতায় থেকে মানুষকে কী দিতে পেরেছেন- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের যে দায়িত্বটি আমি পালন করছি, সেখানে চারটি মেগা প্রকল্প রয়েছে, সেগুলোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু ও কর্ণফুলি টানেলের কাজ এগিয়ে চলেছে। সবগুলো আগামী ২০২২ সালে উদ্বোধন করতে পারব। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সরকারের লক্ষ্য, নির্বাচনী চ্যালেঞ্জ বাস্তবায়ন। ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ।

তিনি বলেন, করোনা সারা বিশ্বকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একদিকে করোনাকে মোকাবিলা করছি এবং অর্থনীতিকে সচল রেখেছি। বৈদেশিক মুদ্রা ৪৩ বিলিয়ন ডলার হয়েছে, প্রবৃদ্ধি আশানুরুপ জায়গায় আছে। সবদিক থেকে আমরা আগাচ্ছি, ডিজিটাল বাংলাদেশের দিকে আগাচ্ছি। করোনার জন্য অনেকে কাজ হারিয়ে বেকার হয়েছে, তাদের পুনর্বাসন করা এবং কাজ দেওয়া একটা চ্যালেঞ্জ। আমাদের ইশতেহারে আছে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা সেটা নিয়ে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys