বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

গোমূত্রের পর অক্ষয় এবার খেলেন হাতির মল!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: বিয়ার গ্রিলসের সঙ্গে অভিযান-শুটিংয়ের ফাঁকে হাতির মলের চা পান করছেন অক্ষয় কুমার। ছবি-সংগৃহীত
বলিউড তারকা অক্ষয় কুমার জানিয়েছেন, তিনি এক সময় নিয়মিত গোমূত্র পান করতেন। তার এমন অকপট স্বীকারোক্তিতে অবাক হয়েছেন ভক্তরা।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বিয়ার গ্রিলস এবং অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে আড্ডায় এমন তথ্য ফাঁস করলেন খিলাড়ি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আর তিন দিন পর বিয়ার গ্রিলসের সঙ্গে ‘ইনটু দ্য ওয়াইল্ড’ অনুষ্ঠানে দেখা যাবে অক্ষয়কে। সেখানে হাতির মল মিশ্রিত চা পান করতে দেখা যাবে এই বলি তারকাকে।

এই চা পানের অভিজ্ঞতা শেয়ার করা সময় অভিনেতা অবলীলায় বলে ওঠেন, তিনি এক সময় রোজ গোমূত্র পান করতেন। তাই হাতির মলের চা খেতেও তার কোনো অসুবিধা হয়নি। বরং তিনি বেশ উত্তেজিত ছিলেন সেটি পান করার জন্য।

অক্ষয় কুমার সিগারেট খান না, মদ্যপানও করেন না। রাত ৯টায় ঘুমিয়ে ভোরে উঠে দৌড়াতে যান। এ সবকিছুই অজানা না হলেও তার গোমূত্র পানের কথা হঠাৎই জেনে অবাক হয়েছেন অনুরাগীরা।

শাসক দলের সঙ্গে অক্ষয় কুমারের ঘনিষ্ঠতা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। এবার গোমূত্র পানের কথা বলার পর থেকেই অনেকে বিজেপির ভক্ত বলে খোঁচা দিচ্ছেন এই অভিনেতাকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys