শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘কয়েকটি বিষয়ে ভারতের সঙ্গে কাজ করবে ফ্রান্স’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো বলেছেন, উদ্ভাবন, পরিবেশ ও স্বাস্থ্যগত উন্নয়নে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে তার দেশ। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়নে নয়াদিল্লির সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

গত শনিবার ইতালির রাজধানী রোমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে এক টুইটবার্তায় এ কথা জানান ম্যাঁখো। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডস।

টুইটবার্তায় ম্যাঁখো বলেন, ‘উদ্ভাবন, পরিবেশ ও স্বাস্থ্যগত উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে আমরা ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করবো। আমরা একত্রে কাজ করলে ইন্দো-প্যাসেফিক অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।’

জি-২০ সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত হওয়া ম্যাঁখো-মোদির ওই বৈঠকে উপস্থিত ছিলেন- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।

এর আগে, সবশেষ গত সেপ্টেম্বরে এই দুই নেতা কথা বলেন। সেই সময় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়নসহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys