1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কাতারে বিশ্বকাপে যাত্রীসেবা দেবে চার হাজার ইলেকট্রিক বাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: এবারের ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপে কাতারে ফুটবলপ্রেমীদের যাত্রীসেবা দিতে রাস্তায় থাকবে চার হাজারের অধিক ইলেকট্রিক বাস।

ইতিমধ্যে কাতারের রাজধানী দোহাসহ আশপাশের রাস্তায় অত্যাধুনিক ১ হাজার ৩০০টি ইলেকট্রিক বাস পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে। অত্যাধুনিক এসব বাস ছাড়াও পর্যটকদের জন্য থাকবে উন্নতমানের সেবাসহ পরিবহন ব্যবস্থা।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ২০২২- ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে আগত অতিথিদের আরও নানা প্রকার সেবা দেয়ার পাশাপাশি নিয়মিত যাত্রীসেবার জন্য মোট চার হাজার অত্যাধুনিক ইলেকট্রিক বাস আমদানি করেছে কাতার। পুরো টুর্নামেন্ট জুড়ে কাতারে বিভিন্ন রুটে চলাচল করবে এসব বাস। ইতিমধ্যে তেরশ বাস পরীক্ষামূলকভাবে চলছে কাতারের বিভিন্ন শহরের রাস্তায়।

শুধু তাই নয়, যাত্রীসেবায় থাকবে মেট্রোরেল এবং তারই অংশ লুসাইল ট্রাম। এছাড়া রয়েছে বিলাসবহুল ট্যাক্সি। কোনো আন্তর্জাতিক ইভেন্টে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এর আগে কখনো এত পরিবহন রাস্তায় নামানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys