1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

কাগজের অভাবে শ্রীলঙ্কায় পরীক্ষা বন্ধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে নানা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে কাগজও। ফলে পরীক্ষায় বসতে পারছে না দেশটির স্কুলপড়ুয়া লাখ লাখ শিক্ষার্থী। খবর এএফপির

সংশ্লিষ্টরা বলছেন, আগামী সোমবার শুরু হয়ে স্কুলগুলোতে এক সপ্তাহ সাময়িকী পরীক্ষা চলার কথা ছিল। শ্রীলঙ্কায় প্রায় ৪৫ লাখ স্কুল শিক্ষার্থী রয়েছে। তবে কাগজের অভাবে তাদের তিন ভাগের দুই ভাগই পরীক্ষা দিতে পারবে না।

স্কুলে সাময়িকী পরীক্ষাগুলো ধারাবাহিক মূল্যায়নের অংশ। এর ফলের ভিত্তিতেই কোনো শিক্ষার্থী বছর শেষে পরের শ্রেণিতে উঠতে পারবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রীলঙ্কার ওয়েস্টার্ন প্রভিন্সের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বৈদেশিক মুদ্রার অভাবে প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করা যাচ্ছে না। ফলে স্কুলের অধ্যক্ষরা পরীক্ষা নিতে পারছেন না।’

অর্থসংকটের জেরে শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দিয়েছে। আমদানি ব্যাহত হওয়ায় কমে এসেছে দেশটির খাদ্যপণ্য, জ্বালানি ও ওষুধের মজুত। পরিস্থিতি সামাল দিতে গত বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে আর্থিক সহায়তা চেয়েছে কলম্বো। বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে আইএমএফ।

চলতি বছরে শ্রীলঙ্কাকে ৬৯০ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। তবে গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির হাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ২৩০ কোটি ডলার। সংকট মোকাবিলায় বছরের শুরুতে চীনের কাছে ঋণ পরিশোধের বিষয়ে সহায়তা চায় শ্রীলঙ্কা। তবে এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেয়নি বেইজিং।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys