1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ট্রুডোর স্ত্রী সোফি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি। শনিবার দেওয়া এক বিবৃতিতে সোফি গ্রেগরি জানান, এখন পুরোপুরি সুস্থ আছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে সোফি বলেন, এখন অনেক ভালো বোধ করছি আমি, চিকিৎসক আমাকে ছাড়পত্র দিয়েছেন। চলতি মাসের ১২ তারিখ করোনা পজেটিভ ধরা পড়ে সোফির। তখন থেকেই সেল্ফ আইসোলেশনে ছিলেন ট্রুডো ও তার পরিবার। তবে তার সন্তানদের করোনার কোন লক্ষণ দেখা যায়নি। স্ত্রী সুস্থ হওয়ার পর ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান, , আমি হৃদয়ের অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যারা এখন করোনায় আক্রান্ত আছেন সবার জন্য রইল আমার দোয়া। সেই সাথে সবাইকে বাড়ি থাকার নির্দেশ দিয়েছেন ট্রুডো এবং তিনিও আগের মত বাড়ি থেকে সব কাজ করবেন বলে জানিয়েছেন।

এ পর্যন্ত কানাডায় মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১৬ জন মানুষ। মারা গেছে ৬১ জন। সেই সাথে সুস্থ হয়ে উঠেছেন ৪৪৫ জন মানুষ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys