সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

করোনা আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন। তারা বাসায় কোয়ারেন্টেইনে রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেজন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দু’জনেরই পজেটিভ এসেছে। রি-কনফার্ম হওয়ার জন্য পুলিশ হাসপাতালে দু’জনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। শারীরিকভাবে দু’জনের মধ্যে কোনো লক্ষণ নেই।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys