বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা আক্রান্ত কুমার শানু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: শরীরে জ্বর আসার পরপরই মনে বাসা বাঁধে সন্দেহ। শেষে সত্যি হলো তা।
হ্যাঁ, পরীক্ষার পর জানা যায় করোনা আক্রান্ত উপমহাদেশের প্রখ্যাত গায়ক মেলোডি কিং কুমার শানু।
গায়কের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘করোনা আক্রান্ত হয়েছেন তিনি। সুস্থতার জন্য সবার প্রার্থনা চাওয়া হয়। ’ আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে এর বেশি কিছু জানানো হয়নি।

কিছুদিন আগে একটি গানের রিয়েলিটি শোতে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনার বিরুদ্ধে লড়াই করা নিয়ে এমনিতেই চিন্তায় রয়েছে বাঙালি। এর মধ্যে প্রকাশ্যে এলো কুমার শানুর করোনা আক্রান্ত হওয়ার খবর। তবে, কুমার শানুর করোনা পজিটিভ’র খবর সামনে এলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা, তা নিয়ে এখনও কিছু জানায়নি তার পরিবার।

৯০- এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন কুমার শানু। বলিউড, টলিউডের পাশাপাশি বাংলাদেশি সিনেমা এবং অডিও মাধ্যমেও অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই মেলোডি কিং।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys