শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

করোনায় মারা গেল সাংবাদিক খোকন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন সিনিয়র সাংবাদিক হ‌ুমায়ূন কবীর খোকন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিনিয়র সাংবাদিক খোকনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি।

দেশে করোনা প্রাদুর্ভাবের পর করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক খোকন। জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন।

হুমায়ুন কবির খোকন দৈনিক আজকের কাগজ, দৈনিক মাতৃভূমি, আমাদের সময়, আমাদের অর্থনীতিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সবশেষ দৈনিক সময়ের আলোতে কাজ করেন প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হিসেবে। সদা হাস্যোজ্জল ও বিনয়ী হিসেবে সুপরিচিত ছিলেন তিনি।

তার সহকর্মী ও পারিবারিক সূ্ত্রে জানা গেছে, তার স্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাসাবো তালতলা কবরস্থানে আইইডিসিআর’র তত্ত্বাবধানে আজ তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys