1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

করোনায় আক্রান্ত পত্রিকার সাংবাদিক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আরো একজন মাঠপর্যায়ের সাংবাদিক। তিনি একটি দৈনিক পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। তার আগে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিক করোনায় আক্রান্ত হন।

নতুন আক্রান্ত সাংবাদিক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছেন। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনায় আক্রান্ত সাংবাদিক দুই সপ্তাহ ধরে সর্দি-কাশি জ্বরে ভুগছিলেন। এরপর বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। শুক্রবার আইইডিসিআরের পক্ষ থেকে কোভিড ১৯ পজেটিভ ধরা পড়েছে বলে তাকে জানানো হয়। তিনি এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। সঙ্গে তার দুই সন্তান ও স্ত্রীও রয়েছেন।

গত ৩ এপ্রিল দেশে প্রথম একটি বেসরকারি টেলিভিশনের মাঠপর্যায়ের এক সাংবাদিক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই টেলিভিশনের ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

৯ এপ্রিল আরো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। শুধু এই সাংবাদিক নন, তার পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত। ওই সাংবাদিক এবং তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ছয়জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys