1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

করোনা: দিল্লি হাসপাতালের চিকিৎসকের আত্মহত্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১

নিউজ ডেস্ক: ভারতজুড়ে চলা করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ের প্রবল চাপের মধ্যে দিল্লির একটি বেসরকারি হাসপাতালের একজন আবাসিক চিকিৎসক আত্মহত্যা করেছেন।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সাবেক প্রধান ডা. রবি ওয়ানখেদকর এক টুইটে এ খবর জানিয়েছেন।

“সে একজন মেধাবী চিকিৎসক ছিল। মহামারীর মধ্যে শত শত জীবন বাঁচাতে সাহায্য করেছে সে,” টুইটে লিখেছেন তিনি।

ডা. ওয়ানখেদকর জানান, আত্মহত্যাকারী চিকিৎস বিবেক রাই ওই বেসরকারি হাসপাতালটিতে গত একমাস ধরে কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। প্রতিদিন সাত থেকে আট জন সঙ্কটাপন্ন রোগীকে দেখছিলেন তিনি। কিন্তু দিন দিন রোগীদের মৃত্যু বেড়ে যাওয়ায় এই তরুণ চিকিৎসক বিষন্নতায় আক্রান্ত হন।

“এই হতাশাজনক পরিস্থিতিতেই, চোখের সামনে যারা মারা যাচ্ছেন তাদের দুর্ভোগ ও আবেগের সঙ্গে বসবাসের চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি,” বলেন ডা. ওয়ানখেদকর।

বিবেক রাইয়ের স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন তিনি। এই তরুণ চিকিৎসকের মৃত্যুর জন্য অপবিজ্ঞান, অপরাজনীতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারা ‘খারাপ প্রশাসনকে’ দায়ী করেছেন আইএমএয়ের এই সাবেক প্রধান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys