1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

করোনার উপসর্গ নিয়ে আরেক সাংবাদিকের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২০

নিউজ ডেস্ক: জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে সঙ্গে থাকা আসলাম রহমানের সহকর্মী ইমরান জানান, তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আসলামকে শান্তিবাগের বাসা থেকে জরুরি ভিত্তিতে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন। এরপর তাৎক্ষনিক তাকে ঢামেকের করোনা ইউনিটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক চিকিৎসকের বরাতে ইমরান আরো জানান, তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েনি। ঢামেকে নেওয়ার আগে পথেই তিনি মারা গেছেন। স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, সম্প্রতি তার শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়ায় নিশ্চিত হওয়ার জন্য তার পরীক্ষা করা হয়। বুধবার (৬ মে) তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে।

দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আসলাম রহমান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys