1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

কম্পিউটার ছেলে-মেয়েদের চোখ করছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: রেডিও, টেলিভিশন, কম্পিউটার, বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে ছোট ছোট ছেলেমেয়েদের চোখ নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রতিমন্ত্রী বলেন, আমাদের সোনার ছেলেদের চোখ নষ্ট হচ্ছে। তারা বাইরে যায় না, খেলাধুলা করে না। কী একটা যন্ত্র চালিত মানুষের মতো হয়ে যাচ্ছে তারা।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. জাকির হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বিশাল বিষয়। আমাদের শরীর, মেধা ও মননের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবনে আমরা মাঠে অনেক সময় কাটাতাম। আজকালকার ছেলেরা আর মাঠে যায় না। কম্পিউটারে বসে। ভিডিও গেম দেখে। আমি অনুরোধ করব, এখানে যারা অভিভাবক আছেন, বিকেলে যেন বাচ্চাদের মাঠে নিয়ে যান। একটু দৌড়াদৌড়ি করান।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে একটা মানুষের অনেক পরিবর্তন হয়। খেলাধুলার মাধ্যমে বুদ্ধি প্রখর হবে। শরীর ভালো থাকবে। ঘুম ভালো হবে। সেই ছেলের স্বাস্থ্য ভালো হবে। তাই আশা করি, আমরা সবাই আবার আস্তে আস্তে মাঠের দিকে যাব। খেলাধুলা করব।

তিনি জানান, ২০১০ সালে প্রাথমিকের ২৬ হাজার ১৯৩ শিক্ষককে সরকারিকরণ করে প্রাইমারির ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে শুধু পড়াশোনা নয়, বই বিতরণ নয়, উপবৃত্তি নয়, খেলাধুলার প্রতি সমান সজাগ দৃষ্টি তার (প্রধানমন্ত্রী)।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গমাতা গোল্ড কাপ, বঙ্গবন্ধু গোল্ডকাপ, নানা ধরনের খেলাধুলার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আমাদের এগিয়ে নেয়ার চিন্তা করছেন। তারই ফলশ্রুতিতে আমরা এই খেলাধুলাগুলো জাতীয় পর্যায়ে করি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys