সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

কথা সাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
আজ রাত সোয়া ৯টার দিকে তিনি রাজশাহীর বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি এক ছেলে এক কন্যাসহ অসংসখ্য গুণগাহী আত্মীয়স্বজন এবং ছাত্র-ছাত্রী রেখে গেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানায়।

তিনি ১৯৩৯ সালে ২ ফেব্রুয়ারি ভারতের বর্ধমান জেলার জব গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৬০ সালে দর্শনে এম. এ. ডিগ্রি লাভ এবং ১৯৭৩ সালে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ইন্তেকালের খবরে তার গুণগ্রাহী আত্মীয়স্বজন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বাসস

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys