1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ওয়েব সিরিজের জন্য ন্যাড়া হলেন চঞ্চল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ক’দিন আগেই ‘বলি’ শিরোনামের একটি ওয়েব সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ। সিরিজটির জন্য এবার ন্যাড়া হলেন এই অভিনেতা। আর সেই লুকের ছবি প্রকাশ করলেন তার ফেসবুকে।

ক্যাপশনে লিখেছেন, ‘বলি? না থাক… বলবো না।’

এর আগে, সিরিজটিতে যুক্ত হওয়া নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘শংখর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। শংখ মূলত পেশাদার বিজ্ঞাপন নির্মাতা। “বলি” টিমের সবাই আমরা আশাবাদী। আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারব।’

জানা গেছে, ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই সিরিজে আরও অভিনয় করবেন সোহানা সাবা, সাফা কবীরসহ অনেকে। তবে এ নিয়ে কেউ মুখ খুলছেন না।

এটি ছাড়াও চঞ্চল জি-ফাইভের একটি দীর্ঘ ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন। সেটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys