1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

এমপি আনার হত্যা: যে খাল থেকে পঁচা-দুর্গন্ধযুক্ত ব্যাগ উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় জড়িত এবং হেফাজতে থাকা জিহাদকে নিয়েই তল্লাশি-অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি। শুক্রবার রাতে তার দেওয়া তথ্য অনুসারে ভাঙরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খাল থেকে পচা-দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করেছে সিআইডি।

তবে ব্যাগটির ভেতরে মরদেহের খণ্ডিত অংশ রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষা করে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

এদিকে আজও ওই এলাকায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কলকাতা সিআইডির কর্মকর্তারা। শুক্রবার বারাসাত মুখ্য আদালতে হাজির করা হয় আসামি জিহাদকে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেওয়া এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। সেসব আমলে নিয়ে জিহাদকে ১২ দিনের সিআইডি হেফাজতে দেন আদালত।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগদলীয় এই সংসদ সদস্য। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরে ১৮ মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর আনোয়ারুল আজিম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। বুধবার কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার তথ্য জানায় ভারতীয় পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys