1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

একুশের বইমেলায় কাজী এনায়েত উল্লাহ’র নতুন বইয়ের মোড়ক উন্মোচন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: ফ্রান্স প্রবাসী, সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠক কাজী এনায়েত উল্লাহ একজন সাহিত্যপ্রেমী মানুষ। তিনি মনের খোরাক যোগাতে সাহিত্য চর্চা করেন। প্রতি বছর একুশের বইমেলায় তাঁর আলাদা আয়োজন থাকে।

এবারের অমর একুশে বই মেলায় ২১ শে ফেব্রুয়ারি কাজী এনায়েত উল্লাহর “নিরুদ্দেশ” নামে একটি বইয়ের মোড়ক উম্মেচন হয়েছে। এখানে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন, বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের সহ-সভাপতি সভাপতি ফকরুল আকম সেলিম, কোষাধ্যক্ষ মোঃ হেনু মিয়া, এডভোকেট তানভীর সিদ্দিকী, হাজী মিজান প্রধান, এবং শাহ মোঃ যুবায়ের যুব, আরও ছিলেন আমাদেরকথার সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক লুৎফুর রহমান বাবুসহ আরও অনেকে।

বিশিষ্ট ব্যাবসায়ী শিল্পপতি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব, ঢাকার বনানি চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান পরিবারের সন্তান কাজী এনায়েত উল্লাহ এখন বিশ্বে একটি পরিচিত নাম। তিনি ইউরোপের ২৯টি দেশের বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের (আয়েবা)এর মহাসচিব এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

গত বছর অমর একুশে বই মেলায় কাজী এনায়েত উল্লাহ’র তিনটি বই প্রকাশিত হয়েছিল। বইগুলো হচ্ছে প্রথমা প্রকাশিত উপন্যাস ‘ভালবাসার রুপান্তর’ এবং শব্দশৈলী প্রকাশিত ‘বিশ্বপ্রবাস’ এবং এর ইংরেজি অনুবাদ ‘দি লিভিং ওয়ার্ল্ড’।

মোড়ক উন্মোচনে অনুষ্ঠানে গতবছর প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু। অনুষ্ঠানে ফ্রান্সের তুলুজপ্রবাসী ও অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-আয়েবার সহ-সভাপতি ফকরুল আকম সেলিম এবং পর্তুগালপ্রবাসী ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন-আয়েবার নেতা রানা তসলিম উদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক ও ভ্রমণ লেখক মাহমুদ হাফিজ।

‘ভালবাসার রুপান্তর’ উপন্যাসে কাজী এনায়েত উল্লাহ রাহাত নামের এক যুবকের প্রবাস জীবনের সংগ্রাম এবং দেশে ফিরে প্রেমে জড়ানোর কাহিনী চমৎকার গদ্যে উপস্থাপন করেছেন। লেখক নিজে প্যারিসপ্রবাসী এবং সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছেন। তার জীবনের সংগ্র্রামকেই প্রেমের মিশেলে বাঙ্ময় করে তুলেছেন। বিশ্বপ্রবাসে স্থান পেয়েছে আত্মকথার ভঙ্গিতে বনানী থেকে প্যারিসে গিয়ে প্রতিষ্ঠার সংগ্রামী ইতিহাস।

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেন, লেখকের এই বইগুলো তরুণ পাঠকদের জীবনে সংগ্রাম করে প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। তিনি বইগুলোর বহুল প্রচার কামনা করেন।

কাজী এনায়েত উল্লাহ প্যারিস প্রবাসী ব্যবসায়ী। একই সঙ্গে লেখালেখির জগতে নাম লিখিয়েছেন। তিনি বলেন, আমার মধ্যে যে সুপ্ত প্রতিভা ছিল তা এখন বুঝতে পারছি। পৃথিবীতে বহু লেখক আছেন যারা মাঝ বয়স থেকে লেখালেখি শুরু করেছেন।

লুৎফুর রহমান বাবু বলেন, কাজী এনায়েত উল্লাহ প্রবাসে যেমন জনপ্রিয় নাম তেমনি দেশেও। তিনি প্রতিবছর মাটির টানে দেশে আসেন। দেশকে ভালোবাসেন বলেই অমর একুশে বইমেলায় তার অবদান থাকে প্রতিবছর। ডিজিটাল এই জগতে জ্ঞান আহরোনের ভালো উপায় হতে পারে একমাত্র বই। আমি আশা করছি “নিরুদ্দেশ” নামে এই বইটির মাধ্যমে পাঠক উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys