1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

এইচ টি ইমামের প্রথম জানাজা সম্পন্ন উল্লাপাড়ায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম নামাজে জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া আকবর আলী কলেজ মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাযায়, মরহুমের ছেলে তানভীর ইমাম এমপি, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও নামাজে জানাজায় বিপুলসংখ্যক মুসুল্লি অংশ নেন।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এইচ টি ইমামের মরদেহ তার গ্রামের বাড়ি সোনতলায় আনা হয়। সেখান থেকে পৌনে ১১টার দিকে উল্লাপাড়া আকবর আলী কলেজ মাঠে নেওয়া হয়। এরপর জানাজা শেষে পৌনে ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় মরদেহ বহনকারী হেলিকপ্টার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys