1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ইরানের মেয়র করোনাভাইরাসে আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ইরানে চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৪ জন।

এদিকে, শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মুরতজা রহমান জাদেহ নামে এক ইরানি কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানী তেহরানের ১৩ নম্বর জেলার মেয়র। শুক্রবার তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ পর্যন্ত দেশটির কোম, তেহরান ও গিলান প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে ধারণা করা হচ্ছে ওই শহর থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ছে। কোমে চীনা শ্রমিক রয়েছেন, হয়তো তাদের মাধ্যমেই ভাইরাসটি প্রদেশের কোনো কোনো বাসিন্দার দেহে প্রবেশ করেছে বলে ধারণা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৮টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৪৫ জনে। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬২৮৮ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys