শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইউরোর বর্ণিল উদ্বোধন : বড় জয়ে শুরু ইতালির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

নিউজ ডেস্ক: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ইউরো ফুটবলের। বড় জয়ে মিশন শুরু করেছে ইতালি। শুক্রবার রাতে রোমে তুরস্ককে ৩-০ গোলে পরাজিত করেছে আজ্জুরিরা।

পুরো ম্যাচে ইতালির ছিল প্রাধান্য। ন্যুনতম ভয় ধরাতে পারেনি তুরস্ক। তারপরও আক্রমণে চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইতালি। গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পযন্ত।

প্রথম গোলটি প্রতিপক্ষের উপহার। ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান তুরস্কের মেরিহ ডেমিরাল। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমোবিল। এর তিনি মিনিট পর ইতালির স্কোর ৩-০ করে জয় সুনিশ্চিত করেন লরেঞ্জো ইনসাইন।

পুরো ম্যাচে ইতালি ২৪ শটের ৮টিই রাখতে পেরেছিল লক্ষ্যে। তুরস্ক তিনটি শট নিলেও একটিও ছিল না লক্ষ্যে। ৬৪ ভাগ বল দখলে রাখা ইতালি কর্ণার আদায় করে ৮টি। তুরস্ক পায় মাত্র দুটি। এ গ্রুপে জয় দিয়ে যাত্রা শুরু করলো ইতালি। তিন পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে দলটি।

এর আগে ছোট্ট কিন্তু প্রাণ প্রাচুর্যে পূর্ণ একটা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় ইউরো ২০২০-এর। মহামারীকালে বিভিন্ন বিধি নিষেধের জন্য স্টেডিয়ামে দর্শক প্রবেশাধিকার ছিল সীমিত। তারপরও যারার সুযোগ পেয়েছিলেন স্টেডিয়ামে আসার, উদ্বোধনী অনুষ্ঠানের পুরোটা সময় তারা গলা ফাটিয়ে অংশ হয়ে থেকেছে আলো-ছায়া, রঙ আর গানের বর্ণিল আয়োজনের।

মাঠে ছিল বিশাল সব রঙিন বল। স্টেডিয়ামের ছাদ থেকে নেমে আসেন একেক জন ড্রম বাদক। গানের তালে তালে তোলা হয় চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দেশগুলোর পতাকা।

মাঠে আন্দ্রেয়া বোসেল্লি পরিবেশন করেন নেসসুর দরমা, যিনি ১২ বছর বয়সে পুরো অন্ধ হয়ে যান ফুটবলকেন্দ্রীক এক দুর্ঘটনায়। এই গানটি ১৯৯০ ইতালি বিশ্বকাপে গেয়েছিলেন লুসিয়ানো পাভারত্তি। এরপর উয়েফার অফিসিয়াল গান পরিবেশন করেন মার্টিন গ্যারিক্স, বোনো এবং দা এজ। শেষ হয় আনুষ্ঠানিকতা।

উদ্বোধনী দিনে একটি ম্যাচ থাকলেও আজ থাকছে তিনটি ম্যাচ। সন্ধ্যা সাতটায় ওয়েলসের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। রাত ১০টায় লড়াই হবে ডেনমার্ক ও ফিনল্যান্ডের। রাত ১টায় রাশিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys