মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

ইউরোপ থেকে অস্ত্র না কেনার ঘোষণা ইরানের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইউরোপ থেকে কোনো অস্ত্র কিনবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এ তথ্য জানিয়েছেন।

ইরানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া এবং চীন থেকে অস্ত্র কিনলেই আমাদের প্রয়োজন মিটে যাবে। ইউরোপ থেকে কোনো অস্ত্র কেনার প্রয়োজন হবে না। খবর ইরনার।

জারিফ বলেন, বিপ্লবের পর থেকে আমরা ইউরোপের অস্ত্র-ক্রেতা ছিলাম না, তারাও আমাদের কাছে অস্ত্র বিক্রি করে নি। এখন অস্ত্র বিক্রির জন্য আমরা তাদের ওপর চাপ সৃষ্টি করবো না, কারণ তাদের অস্ত্রের প্রয়োজন আমাদের নেই।

আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলে ইউরোপের দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না বলে খবর বেরিয়েছে।

এর প্রতিক্রিয়ায় দেশটি জানিয়েছে, ১৯৮০’র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় ইউরোপের দেশগুলো অস্ত্র বিক্রির পরিবর্তে ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। এসব মাথায় রেখে ইরান ইউরোপের দেশগুলো থেকে অস্ত্র কেনার চিন্তা করবে না।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys